শনিবার, মে ২, ২০২৬

এ ম দা দ শু ভ্র

  • হিম্মতে
  • ২০২৬-০৫-০১ ২৩:৪৮:২৬

বৃষ্টি তোমায় ছুঁয়ে যাবে ঠিকই,
বৃষ্টি তোমার কাম্য-কথা সত্য,
বৃষ্টি আসার আগে চতুর্দিকই
ভ্যাপসা গরম, অস্থিরতার তথ্য!

প্রবাহমান বাতাস যাবে থেমে,
দৃষ্টিসীমায় দুলবে না ফুল-পাতা,
দ্রোহের তাপে শরীর যাবে ঘেমে-
চরম প্রহর! অতিষ্ঠময়, যা-তা-

ওই বাতাসই হঠাৎ ঘূর্ণিপাকে
আসবে ধেয়ে দারুণ দস্যিপনা,
দুমড়ে দেবে সামনে পাবে যাকে,
আর দেখাবে কোথায় আবর্জনা।

বৃষ্টি আসে গণতান্ত্রিক ধারায়,
গণতন্ত্র? হিম্মতে শিরদাঁড়ায়!


এ জাতীয় আরো খবর