শনিবার, মে ২, ২০২৬

রী তা রা য়

  • তিমিরে ঢাকা দিবসে
  • ২০২৬-০৫-০২ ১৬:১৪:৪৩

অমাবস্যার রাতে জোনাকির আলোয় চলি পথ
বসন্তের পুস্পছড়ানো পথও ভীষন অন্ধকার
অথচ, বসন্তে চাইনা অমানিশা, চাইনা কোন কালো
খুশির জামানায় বেজায় বেমানান নিকষ কালো।
আনো আলো আনো ফুল,আনো গান মুখে মুখে
পাতায় পাতায় বাজুক নতুন সুর নতুন রাগিণী।
সারাটা বছর অপেক্ষক প্রেমি প্রিয় বসন্তের সুরের
বাতাসে বাতাসে ছড়াক শুধুই হাজারো ফুলের ঘ্রাণ।
তৃপ্ত হোক পিপাসিত কত, অভুক্ত শত কোমল প্রাণ
নতুন সবুজ ঘাসে জেগে উঠুক শত শত প্রাণহীন প্রাণ।
ওই গান,কোকিলের কন্ঠে ছড়াক অমৃত সুধা
হাজার বছর বেঁচে থাকো কোকিলা!অমৃত কন্ঠি!
বাঁচুক শুষ্কপ্রায়, ক্ষয়িষ্ণু প্রাণ, গেয়ে উঠুক নতুন গান
তিমিরে ঢাকা দিবসে আনো নতুন আলো, নতুন গান।

 


এ জাতীয় আরো খবর