শনিবার, মে ২, ২০২৬

কিশোরগঞ্জে সংসদ সদস্য ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের সংবর্ধনা

  • ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ :
  • ২০২৬-০৫-০২ ১৬:১১:০৮

কিশোরগঞ্জে দুইজন সংসদ সদস্য ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার  প্রশাসনিক কর্মকর্তা সমিতির উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। 
শনিবার (০২ মে) কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সমিতির আহ্বায়ক  মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে  ও সদস্য সচিব আখতারুজ্জামান রিপনের সঞ্চালনায় সংবর্ধিত করা হয়।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম এবং কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মো. জালাল উদ্দীনকে সংবর্ধনা দেওয়া হয়।  এছাড়াও চার জন প্রশাসনিক কর্মকর্তাকে অবসরোত্তর সংবর্ধনা দেওয়া হয়।  তাঁরা হলেন,
পাকুন্দিয়া উপজেলার এগারো সিন্ধুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মানিক লাল দে, তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আতাহার উদ্দিন খান, অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান খান ও কটিয়াদি উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা হাবিবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি একে নাসিম খান, সাধারণ সম্পাদক আব্দুল মোমেন 
আলতাফ হোসেনসহ কিশোরগঞ্জ, নেত্রকোনা ও শেরপুর জেলার ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ। 
অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণের চাকুরির বৈষম্য ও বিভিন্ন দাবি- দাওয়া দূরীকরণে সংসদ সদস্যদের মাধ্যমে সমাধানের আহ্বান জানান।


এ জাতীয় আরো খবর