বুধবার, আগস্ট ১৯, ২০২৬

লি ট ন আ ব্বা স

  • মানুষ
  • ২০২৪-০৬-২৩ ১২:৫২:৫৫

কোটার কৌটায় নীল ক্রিম 
রোল হয়ে ভিন্ন ভিন্ন বর্ণের 
মানুষের মুখে লেগে গেলে 
যে ঘ্রাণ বের হয় 
তাতে সম্প্রীতির গন্ধ 
গল্পের গালে ছুঁয়ে গেলে---
কখনোবা দেখা যায়
ডান বাম একরেখায় মিলিত হতে হতে
আলাদা হয়ে যায়, ভিন্ন ভিন্ন প্লাটফর্মে
মানবতার নান্দীপাঠের সুর শোনা যায়
আওয়াজ ম্লান হয়ে গেলে কচিকণ্ঠের দ্রোহ
জ্বলতে জ্বলতে একসময় নিভে যায়

তারপরও ক্ষীণকন্ঠের স্লোগান 
থেমে থেমে শোনা যায়---
ভাব ও ভালোবাসা ভরপেট হলে
বলে সবে;
বন্ধ করো বৃথা আস্ফালন 
মানুষ হলো সবচে বড়ো, চিরকাল
মানুষই মানুষের সবচে কাছের শত্রু
মানুষ হলো সবচে নিষ্ঠুর, সবচে ভয়ঙ্কর
স্বার্থের কাঙাল এই মানুষই...

তবু হারেনি মানুষ
হাল ছাড়েনি এই মানুষই
কারণ মানুষ হলো সবচে বড়ো
মানবতার, জাতির, বর্ণের কাছে
এই মানুষই মিলিত মানুষ
মানুষ নিধি মানুষ....!


এ জাতীয় আরো খবর