কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জে ঈদ পূর্ণমিলনী ও বন্ধু মহলের আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুন) বিকাল ৪ টায় আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ প্রথমেই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন।তারপর প্রধান অতিথির বক্তব্য বলেন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও মাঠে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি এই বিদ্যালয়ের ছাত্র। কিছুদিন আগে আমার সন্তানকে নিয়ে স্কুলের চারপাশে ঘুরিয়ে দেখালাম। এবং বলেছি আমি এই স্কুলের হোস্টেলে থেকে লেখাপড়া করেছি।
গুরুদয়াল সরকারি মহাবিদ্যালয়ের হোস্টেলে থেকে লেখাপড়া করেছি। কিশোরগঞ্জ শহরে কত সময় কাটিয়েছি এখন কর্মব্যস্ততার কারণে সময় এভাবে দিতে পারি নাই।
তিনি আরো বলেন ৯০ দশকে আমরা যারা একসাথে লেখাপড়া করেছি আজ সেই ব্যাচমেডদের সাথে ঈদ পূর্ণমিলনী ও প্রীতি ফুটবল টুর্নামেন্টে আসতে পেরে আমি আনন্দিত গর্বিত। বন্ধুদের উদ্দেশ্যে আরো বলেন তোমরা এধরনের প্রোগ্রাম করলে আমি ইনশাল্লাহ আসবো।ফুটবল একটি জাতীয় খেলা। আমার ফুলবল খেলা অনেক প্রছন্দ বলে জার্সি পড়ে খেলার মাঠে নামেন ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি কয়েক মিনিট মাঠে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।
এ সময় কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামরুল ইসলাম বাবু উপস্থিত ছিলেন।
এই প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৯০ দশকের বন্ধুরা যেন মেলবন্ধনের আবদ্ধ হয়ে সেই শৈশবে ফিরে যান।
খেলায় লাল দল বনাম নীল দল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে লাল দল ১-০ গোলে নীল দলকে পরাজিত করেন।
টুর্নামেন্ট উপলক্ষে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজনের আয়োজন করা হয়।