মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

মা হ ফু জা বী না

  • উদাস দুপুর
  • ২০২৪-০৬-২০ ১৩:২৬:৩৪

আকাশ ঢাকা মেঘ পালকে
উদাস দুপুর হাওয়ায় দোলে,
ভেজা মেঘের আভাস এসে
ভিজিয়ে দিলো মনের বাতায়নে।

ঝিরি ঝিরি বাতাস বইছে মনের কাননে
তার আবেশ ছড়িয়ে যায় সবুজ অরন্যে,
লুকোচুরি ওই খেলে যায় আকাশ পানে।

বিষণ্ণ মনের মেঘ অজানার পথে
ভেসে যায় সব নিরাশার জোয়ারে,
মোহনায় এসে তরী ভীড়ে রয়,
বাঁকে বাঁকে অশান্ত ঢেউয়ের খেলা।

তোমার আমার এই পথ চলা
খেলার ছলে কি পথে ছুটে চলা?

খুঁজে খুঁজে দিন রাত প্রতীক্ষায়,
শেষ বিকেলের নিবিড় ছায়ায়
বেদনার আকাশে তোমায় খুঁজে সাড়া
চোরা পথে সময় কাটে বেদনায় ভরা।

তবুও ভালোবাসার জড়ানো জাল
আনন্দে আনন্দে বুনে সারা বেলা,
হোক না অপ্রকাশিত কিছু
যদি কখনো আসে অসংকোচে।

এমন আগমনে ক্ষতি বা কি তাতে?


এ জাতীয় আরো খবর