শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশায় ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৬-১৭ ০৪:২৩:১১
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বরই গ্রামে ডোবার পানিতে ডুবে গতকাল বুধবার (১৬জুন) দুপুরে জান্নাত আরা নামের চৌদ্দ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের কৃষক সোহেল মিয়ার কন্যা। শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ওই শিশুটি নিজ বাড়ির উঠানে খেলাধূলা করছিল। এক পর্যায়ে সে বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। ওইদিন বেলা একটার দিকে খোঁজাখুজি করে ডোবা ওই শিশুটিকে উদ্ধার করেন তার জনেরা। বেলা আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে সেখানকার চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। জয়শ্রী ইউনিয়ন পরিষদ (ইউপি)চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরো খবর