মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে গ্রেপ্তার ৭

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-২২ ০০:০৫:৫৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‌্যাব ও পুলিশের দুটি পৃথক অভিযানে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে ৭ জন গ্রেপ্তার হয়েছে।
রবিবার(২১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দুপুর পৌনে ১টার দিকে বারঘরিয়া মহানন্দা সেতু সংলগ্ন মাদক স্পটে অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের অভিযোগে ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এদের ৪ জন সদর ও ২জন শিবগঞ্জের বাসিন্দা। অভিযানে জব্দ হয় গাঁজা ও সেবন উপকরণ।
্এর আগে রবিবার বিকাল ৫টায় সদর থানার প্রেস বিজ্ঞপ্তিতে অপিসসার ইনচার্জ মিন্টু রহমান জানান,গত শনিবার(২০ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের আলীনগর মডেল মসজিদ এলাকায় পুলিশ অভিযানে  ৬৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হয় শহরের আলীনগর ভুতপুকুর মহল্লার আবুল কাসেমের ছেলে হাসান তারেক ওরফে পাতান(৩৯)।
এসব ঘটনায় সদর থানায় দুটি পৃথক মামলা হয়েছে।  
 

 


এ জাতীয় আরো খবর