শনিবার, অক্টোবর ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদকের কারনেই বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন,আদালতে বন্ধুর স্বীকারেক্তিমূলক জবানবন্দী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-০২ ১০:৫৬:৩৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় ক্লুলেস মিজান হত্যাকান্ডের রহস্য উন্মোচন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক সেবন সংক্রান্ত বিরোধেই পিঠে বন্ধুর ছুরিকাঘাতে খুন হন মিজান। এ ঘটনায় মিজানের বন্ধু শাহীন আলীকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়ে হত্যায় ব্যবহৃত ১৪ ইঞ্চি গরু কাটা ছোরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে শাহীন আদালতে মিজানকে হত্যার দায় স্বীকার  করে জবানবন্দী দিয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে (২অক্টোবর) সদর থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে মিজান হত্যার রহস্য উদঘাটনের তথ্য জানিয়েছে। নিহত মিজানুর রহমান(২২) চরঅনুপনগর ইউনিয়নের অনুপনগর মোল্লাপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে। অপরদিকে শাহীন আলী একই গ্রামের জুয়েল রানার ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন জানান, গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে( ১ অক্টোবর) অনুপনগর মোল্লাপাড়া গ্রামের পার্শে নাইস নামে একটি ইটভাটায় মিজানকে ছুরি  মেরে খুন করে ফেলে  রাখে অজ্ঞাত পরিচয়  কে বা কারা। বুধবার  সকালে স্থানীয়রা ভাটায় মিজানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মিজানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বুধবারই থানায়  হত্যা মামলা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর পুুলিশ তদন্তে নেমে তথ্য প্রযুক্তির সহায়তা নেয়।  শাহীনকে বুধবারই  ওই ভাটা থেকেই জিজ্ঞাবাদের জন্য আটক করে। সেখানে সে  মিজানের  পড়ে থাকা মরদেহ দেখতে যেয়ে আটক হয়। জিজ্ঞাসবাদে শাহীন একাই মাদক সংক্রান্ত কারণেই পরিকল্পিতভাবে  মিজানকে হত্যা করেছে বলে জানায়। এরপর বৃহস্পতিবার তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তিনি ১৬৪ ধারায় দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করেন। আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


এ জাতীয় আরো খবর