চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে নাটোর সদর থানায় দায়ের একটি মাদক মামলায় নাটোরের একটি আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মতিউর রহমান(৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব জানায়, গত মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে ইসলামপুর ইউনিয়নের হায়াত মোড় এলাকায় চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর র্যাব ক্যাম্পের যৌথ অভিযানে মতিউর রহমান গ্রেপ্তার হন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাজাহানপুর ইউনিয়নের চর হরিষপুর শেখালীপুর তৈমুর হাজীর টোলা গ্রামের সাবের আলীর ছেলে।
বুধবার (১৭এপ্রিল) দুপুর ১টায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সমন্বিত অভিযান পরিচালনা করে ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।