রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

ফে র দৌ স খা ন ম

  • শূন্যতা
  • ২০২৪-০৪-১১ ১৯:৫৭:৩২

শূন্যতার ময়দানে ভাসছি,
মনের উপর আর কতোটা জোড় চলে,
মানুষ তো !!!
মনের ও ক্লান্তি বোধ শক্তি আছে,
মন বলে কথা !!!
চাইলেই বললেই ইচ্ছে হয় না,
মনের উপর জোড় করে ভালোলাগাকে ভালো থাকা বলে না,
তাই তো থমকে আছি স্তব্ধ হয়ে আছি,
নিজেই নিজের তারিফ করি,
বাহ!!! মন তুমি তো পার !!!
কি করে পারলে এতো গুলো বছর টেনে যেতে,
তুমি পেরেছো অনেক কিছুই পেরেছো,
তুমি দিয়েছো অনেক কিছুই দিয়েছো,
আমার মন এর স্বীকৃতি সবচাইতে বড় পাওয়া,
নাই বা থাকলো কিছু,
আমি আমার কাছে কৃতজ্ঞ থাকি,
শূন্য ময়দানে একলাই আমি !!!

বন্ধু আইডি-৪৭৫


এ জাতীয় আরো খবর