মাসভর সিয়াম সাধনের পর
এলো যে খুশির ঈদ,
আবাল বৃদ্ধ বনিতা ভাসে খুশির জোয়ারে
নাইরে চোখে নিদ।
এমনি খুশি অটুট থাক সারাটি বছর ধরে,
দূরে যাক হিংসা- বিদ্বেষ শান্তি আসুক ঘরে।
সবাই খুশি নতুন সাজে নাইরে কোন বিভেদ নাই,
আমরা মানুষ একসাথে আজ সাম্যের গান গায়।
নাই ভেদাভেদ ছোট-বড় মুটে-মজুর- কুলি,
এক জামাতে নামাজ পড়ি মুখে একই বুলি।
কিসের বিভেদ কিসের ছোট-বড় সবাই ভাই ভাই,
গন্তব্যটা হবে কিন্ত সবার-- একই ঠিকানায়।
ধন-সম্পদ,আত্মীয় - পরিজন কেউ যাবে না সাথে,
আসলে সমন যেতে হবে একাই আঁধার রাতে।
যতই করো গাড়ি বাড়ি ধার্য সাড়ে তিন হাত স্থান,
মিছে কেন বিভেদ গড়ে নিজেরে করো অসম্মান!
তাইতো বলি ঈদের দিনের এমনি খুশি
থাকুক বছর ভরে,
সুখে-দুঃখে মিলেমিশে থাকি যেন
সবাই পরস্পরে।