রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

না জ মু ল হ ক স র কা র

  • জীবনের অনুভূতি
  • ২০২৪-০৪-১১ ১৯:৪৩:৫৮

ভাবনা বিলাসী মন নিয়ে 
চেয়ে আছি রাতদিন,
যতই আসুক আঁধার-কালো
মনকে রাখি সর্বদাই রঙিন। 

জীবনটা এক নাট্যশালা 
করে যাচ্ছি অভিনয়, 
নিত্য নতুন চিত্রনাট্য 
মনেতে করে উদয়। 

জীবন মানে স্বপ্ন দেখা
দিনের পর দিন,
নতুন নতুন স্বপ্ন দিয়ে 
সাজিয়ে মনকে করে রঙিন।
 
কত সুখ-স্মৃতি কত অনুভূতি 
নীরবে ঝরে যায়, 
তবুও জীবন থাকেনা থেমে
চলছে আপন ধারায়। 

জীবন মানে যুদ্ধ 
জীবন মানে বাজি,
দম ফুরালেই চারিদিক 
অন্ধকার হবে আজই।
 
শ্মশান যত উঠছে জেগে
শ্যামল তত নিচ্ছে বিদায়,
খুঁজে বেড়ায় জীবন প্রদীপ 
আলোকিত রাখার উপায়। 


এ জাতীয় আরো খবর