শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

সিলেটে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ ডেস্ক:
  • ২০২১-০৬-১৫ ০০:৪৬:২৪
নিউজ ডেস্ক: সিলেট নগরের জালালাবাদ থেকে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে সুনামগঞ্জ জেলার ছাতক থানার খিদরাকাফন এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে বাদশা মিয়া (৩০) ও একই উপজেলার সাতগাও গ্রামের আলতাফ আলীর ছেলে জামিল আহমদ (২২)। রোববার (১৩ জুন) বিকেলে জালালাবাদ থানার তেমুখী পয়েন্ট এলাকা থেকে র‌্যাব-৯ এর একটি দল গাঁজাসহ তাদের গ্রেপ্তার করে। সোমবার (১৪ জুন) র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়। র‌্যাব জানিয়েছে, এ ঘটনায় তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় মাদক আইনে মামলা দায়ের কর হয়েছে।

এ জাতীয় আরো খবর