পাখি করে ডাকাডাকি
বসন্ত উৎসবে বিদায়ের সুর,
কত স্মৃতি মাখা আবির রঙে
আনন্দে ভরপুর।
ফাগুন নিয়েছে বিদায় চৈত্রের
উদাসী অনুরাগে,
কখনো মেঘ বালিকা কেঁদে ওঠে
বিষণ্ণ কুসুম বাগে।
সৃষ্টির উল্লাসে বিভোর মন বড় ক্লান্ত
চৈত্রের তীব্র খরায়,
ঘাম ঝরা দুপুরে কবিতার খেরোখাতা
ভিজে উঠে বেদনায়।
হয়না লেখা কবিতা কালবোশেখীর
হঠাৎ আগমনে,
মন করে টনটন চালাহীন ঘরে
ওরা রবে কেমনে!
খোলা আকাশের নিচে যাদের
বেঁচে থাকার ঠিকানা,
গ্রীষ্ম,বর্ষা, শীত, বসন্ত সবার সাথেই
ওদের চেনাজানা।
উচ্ছিষ্ট খেয়ে ওরা পড়ে থাকে ফুটপাতে
নেই কোন শোক তাপ
ওরাই মানুষ যা পায় তাতেই তৃপ্তি
থাকবে না জবাব দীহিতার চাপ।