চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ১০ দিনব্যাপী বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরশেন (বিসিক) উদ্যেক্তা মেলা-২০২৪ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(১ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মেেঞ্চর সামনে মেলা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলা উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ উঁরাও। এরপর তিনি অতিথিদের নিয়ে মেলার ষ্টল পরিদর্শণ করেন। জেলা প্রশাসনের সহায়তায় জেলা বিসিক কার্যালয় এই মেলা আয়োজন করেছে।
পরে বঙ্গবন্ধু মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা বিসিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবু হোসেন।অতিরিক্ত জেলা প্রশাসক আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সদও উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) তাছমিনা খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুস সামাদ,জেলা বিসিক কার্যালয়ের সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রহিম সহ সংশ্লিষ্টরা।
মেলায় নারীসহ ৫০ জন উদ্যোক্তা ৫০টি স্টলে পণ্য প্রদর্শণ ও বিক্রি করছে। ষ্টলগুলির মধ্যে রয়েছে বিভিন্ন উপকরণের হস্তশিল্প ও কুটির শিল্পের ষ্টল। মেলায় বিভিন্ন জেলার উদ্যেক্তারা বাটিক,বøক,প্রসাধনি সামগ্রী,রেডিমেড পোষাক, কাপড়, শুকণো প্রক্রিয়াজাত খাবার, রেডি খাবার, নকশী কাঁথা,ক্রোকারিজ, কাঠের গহণা, আসবাবপত্র, ক্যালিওগ্রাফি ও পেইন্টিংস প্রভৃতি ষ্টল সাজিয়ে নিয়ে বসেছেনন। প্রতিদিন সন্ধ্যায় মঞ্চে জেলা শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবশেন করছে।