মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

দেশের দ্রুততম মানব মানবী ইমরান ও শিরিন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০২-০৯ ২২:৪১:৪৩

আজ থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে দুইদিন ব্যাপি ৪৭তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতা। আয়োজনে পুরুষ ও নারীদের ২টি গ্র“পে ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে পুরুষদের ২২টি ইভেন্ট ও নারীদের ১৮টি ইভেন্ট। 
প্রথম দিনে পুরুষদের ১০০ মিটার দৌড়ে ১০ দশমিক তিন ছয় সেকেন্ড সময় নিয়ে দ্রুততম মানব হয়েছেন সেনাবাহিনীর ইমরানুর রহমান। টানা ১৫ বার দ্রুততম মানবীর খেতাব ধরে রেখেছেন নৌবাহিনীর শিরিন আক্তার। তিনি সময় নিয়েছেন ১২ দশমিক এক এক সেকেন্ড। 
এছাড়া ৫ হাজার মিটার নারী ইভেন্টে রেকর্ড করেছেন নৌবাহিনীর শামসুন্নাহার রত্না। তিনি সময় নিয়েছেন ১৮ মিনিট চার নয় সেকেন্ড। পূর্বে এই ইভেন্টে রেকর্ড ছিলো নৌবাহিনীর রিংকি বিশ্বাসের।
এর আগে শুক্রবার বিকেল প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া।


এ জাতীয় আরো খবর