বুধবার, আগস্ট ১২, ২০২৬

বিদেশি সিগারেটসহ চোরাকারবারি গ্রেপ্তার,৩০ কার্টুন সিগারেট উদ্ধার

  • জাহাঙ্গীর আলম
  • ২০২৬-০৭-২৮ ১৭:৩৮:১৯

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেটসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১০টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোড্ডা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মজিবুর রহমান (পিতা: নুর আহমদ) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার দক্ষিণ রুপকানিয়া গ্রামের বাসিন্দা। এ সময় তার হেফাজত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা বিদেশি ব্র্যান্ডের ৩০ (ত্রিশ) কার্টুন সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সিগারেট বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, চোরাচালান ও অবৈধ পণ্য আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো খবর