শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৪-০২-০৮ ১৯:০৯:০৮
যশোরের চৌগাছার অন্যতম অরাজনৈতিক সেবামূলক সংগঠন 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের ৩য় বর্ষপূর্তি ও ৪র্থ বছরে পদার্পণ উপলক্ষে এক জাঁকজমক স্বেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০টা থেকে চৌগাছা উপজেলা পরিষদের মিলনায়তনে এই সেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়। চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি কবির হোসেন সোহেল‌। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, চৌগাছা উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুস্মিতা সাহা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুঞ্জন বিশ্বাস সহকারী কমিশনার (ভূমি) চৌগাছা উপজেলা পরিষদ। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলী, সহ-সভাপতি ও বিভিন্ন সদস্য বৃন্দ। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সারাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রায় ৫০ টা সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সবাইকে ভালো কাজে সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল সংগঠনকে সন্মাননা স্মারক প্রদান করা হয়। ২০২১ সালে ৩ জানুয়ারি প্রতিষ্ঠিত 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই মানব কল্যাণে কাজ করে আসছে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জরুরী রক্তদান, পঙ্গু, প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান, হতদরিদ্রদের সেলাই মেশিন প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ, এতিমখানা মাদ্রাসায় পবিত্র কোরআন শরীফ, অর্থ, কম্বল ও খাবারের ব্যবস্থা করা, করোনার সময়ে মাস্ক বিতরণ সহ এমন বিভিন্ন মানব সেবামূলক কর্মকান্ড নিয়ে এগিয়ে চলেছে সংগঠনটি। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন আর্থিক সহযোগিতা প্রোগ্রামের ২০২৩ সালের বাৎসরিক মোট ব্যয়= ৪,৩৯,৯৭৫ টাকা। "বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সুদূর সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেন এর দিকনির্দেশনায়, এগিয়ে চলেছে সংগঠনটি। চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই সারাজীবন মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা। -

এ জাতীয় আরো খবর