নিজস্ব প্রতিবেদক: নিয়মিত ভূমিকম্প নিয়ে আতঙ্কে দিন পার করছে সিলেটের মানুষ। এরই মধ্যে আবারো ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৭ জুন) সন্ধ্যার দিকে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়।
প্রথমবার সন্ধ্যা ৬টা ২৭ ও ৬টা ২৯ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। এসময় নগরজুড়ে আতঙ্ক দেখা দেয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।