বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

কুয়েটের ড. এম এ রশীদ হলে বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত

  • মনোজ কুমার মজুমদার
  • ২০২৪-০১-৩১ ১২:৩৫:০৮
৩১ জানুয়ারি, ২০২৪ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ড. এম এ রশীদ হলে বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। হলের শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠানটি ৩০ জানুয়ারি মঙ্গলবার রাতে হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ও পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. এম এ রশীদ হলের প্রভোস্ট প্রফেসর ড. পারভেজ আহম্মেদ। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভিাগের শিক্ষক, কর্মকর্তা ও ড. এম এ রশীদ হলের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো খবর