রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

কোম্পানীগঞ্জ উপজেলায় খাজা আবুল খায়ের শিক্ষা বৃত্তি ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি পরীক্ষা'২৬ অনুষ্ঠিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-১০-১৭ ২৩:০৯:০৯

শনিবার সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত বসুরহাট একাডেমী ও বসুরহাট আবদুল হালিম করোনেশন সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বিভিন্ন উপজেলার ১০০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ১৭শত জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। 
বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ছিলেন বাবু অরবিন্দ ভৌমিক, সহ-সভাপতি প্রফেসর আবুল বাসার,সাধারণ সম্পাদক ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ, পরীক্ষার নিয়ন্ত্রক ছিলেন আমির হোসেন।
এসময় পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য বেলায়েত হোসেন স্বপন, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু, বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সহ-সভাপতি প্রফেসর আবুল বাসার,সাধারণ সম্পাদক ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ,উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবুল কাশেম,হাকিম মো: শহীদুল্লাহ, উপদেষ্টা ও বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোশাররফ হোসাইন, কার্যকরী কমিটির সদস্য ফারুকুল ইসলাম ফারুক,সাইফ উদ্দিন সবুজ,খাজা গিয়াস উদ্দিন, বসুরহাট একাডেমীর প্রধান শিক্ষক সাজেদা আখতার খানম,বামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ আহমেদ প্রমূখ।

 


এ জাতীয় আরো খবর