মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ একটি ম্যাচ অনুষ্ঠিত হবে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০১-১৩ ১০:৪১:১০

আজ শনিবার (১৩ই জানুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে একটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠে মুখোমুখি হবে শেখ রাসেল ক্রীড়া চক্র এবং পুলিশ ফুটবল ক্লাব। 
দুপুর ২টা ৪৫মিনিটে খেলাটি শুরু হবে ।
এরআগে চলতি আসরের দুই ম্যাচের ১টি জয় ও ১টি ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে শেখ রাসেল। পয়েন্ট তালিকায় আরো এগিয়ে যেতে চায় ক্লাবটি। তাই পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে জয়কে লক্ষ্য করেই মাঠে নামবে শেখ রাসেল ক্রীড়া চক্র। 
এদিকে, নিজেদের দুই ম্যাচে ১জয় ও ১হার নিয়ে পুলিশ ফুটবল ক্লাব আছে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে। শেখ রাসেলকে হারিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে যাওয়ার লক্ষ্য পুলিশ ফুটবল ক্লাবেরও।


এ জাতীয় আরো খবর