রবিবার, অক্টোবর ৪, ২০২৬

গোলাপগঞ্জে রোগী বহন কারী অ্যাম্বুলেন্সে মাদক বহন, কালে ১৮শ পিস ইয়াবা সহ আটক: ৩

  • গোলাপগঞ্জ প্রতিনিধি::
  • ২০২৪-০১-১০ ২৩:০৭:১৪

 গোলাপগঞ্জে অ্যাম্বুলেন্সে করে ১৮শ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে যাওয়ার সমত ৩মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। 
বুধবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার সদর ইউনিয়নের চৌঘরী থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো জকিগঞ্জ উপজেলার অজরপাড়া গ্রামের মফজ্জিল আলীর পুত্র আতাউর রহমান আতা (৫২), একই উপজেলার পূর্ব লোহার মহল গ্রামের মৃত তছির আলীর পুত্র বেল্লাল আহমদ (৪৩) এবং পলাশপুর গ্রামের আব্দুল বারীর পুত্র মাসুদ আহমদ (৪২)।
পুলিশ জানায়, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গোলাপগঞ্জ মডেল থানার একট অভিযানিক দল উপজেলার সদর ইউনিয়নের চৌঘরি গ্রামের চৌঘরি বাজারের সিলেট-জকিগঞ্জ সড়কে জকিগঞ্জগামী একটি অ্যাম্বুলেন্সে সিগন্যাল দিয়ে ১৮শ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের ৩জনকে আটক করা হয়।
এসময় মাদক বহনকারী এম্বুলেন্স (যার নাম্বার ঢাকা মেট্রো- চ- ৭৪-০১২৩) জব্দ করা হয়। 
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মাছুদুল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 


এ জাতীয় আরো খবর