কর্মীদের দক্ষতা উন্নয়ণে দুইদিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত
- মাহফিদা দীনা
-
২০২৪-০১-০২ ১২:৫৬:১২
- Print
ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টর পরিচালিত ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বাস্তবায়িত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প (ইউপিএইচসিএসডিপি)-২য় পর্যায়, ডিএসসিসি, পিএ-৩ 30 ও 3১ ডিসেম্বর ২০২3 দুই দিন ব্যাপী পরিবার পরিকল্পনা কাউন্সিলিং ও ঔষধের যৌক্তিক ব্যবহার বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২য় পর্যায় এর প্রকল্প পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান (অতিরিক্ত সচিব), বিশেষ অতিথি ইউপিএইচসিএসডিপি-২য় পর্যায় প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (সার্ভিস ডেলিভারী), ডা. শারমিন মিজান, পিএইচডি উক্ত প্রশিক্ষনে সভাপতিত্ব করেন আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২য় পর্যায়, ডিএসসিসি, পিএ-৩, ঢাকা আহ্ছানিয়া মিশন এর প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দীনা রুবাইয়া। প্রশিক্ষনে সেশন পরিচালনা করেন ডা. শারমিন মিজান, পিএইচডি, উপপ্রকল্প পরিচালক (সার্ভিস ডেলিভারী), ইউপিএইচসিএসডিপি-২য় পর্যায়, ডা. ইশরাত শারমিন, ক্লিনিক ম্যানেজার, নগর মাতৃসদন, ঢাকা আহ্ছানিয়া মিশন ও ডা. আতিয়া খান, ফ্যামেলি প্লানিং কোঅর্ডিনেটর, ঢাকা আহ্ছানিয়া মিশন। প্রশিক্ষনে উক্ত প্রকল্পের ডাক্তার, নার্স, প্যারামেডিক অংশগ্রহন করেন ।