শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

তা হ মি না চৌ ধু রী

  • বিজয়
  • ২০২৩-১২-১৭ ১৬:১৯:১৪

এসেছে বিজয়ের মাস 
চারিদিকে উল্লাস। 

লাল, সবুজের পতাকার মাঝে,
হৃদয় রঙিন করি
রবির আলোর সাঝেঁ। 

লাখো মায়ের ত্যাগের বিনিময়ে
পেয়েছি বিজয়ের সুখ,
কত বোনের নোনাজলে
ভেসেছে কান্নায় বুক।

একটি দেশ একটি মানচিত্র
হয়েছে আজ আপন,
সকল চাওয়া পূর্ণ হলো
বাস্তব হলো বাঙালীর স্বপন। 

লাখো শহীদের রক্তের বিনিময়ে 
পেয়েছি বিজয়ের বারতা,
সোনার অক্ষরে লেখা তোমাদের নাম
জ্বল জ্বলে ইতিহাসের পাতা।

বন্ধু আইডি-৪৮৮
 


এ জাতীয় আরো খবর