শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

এতিমখানায় পবিত্র কোরআন শরীফ প্রদান করলো চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন

  • চৌগাছা (যশোর) প্রতিনিধি
  • ২০২৩-১২-১৪ ২০:০৭:১৪
যশোরের চৌগাছার অরাজনৈতিক সেবামূলক সংগঠন 'চৌগাছা পরিবার' স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পালবাড়ি "দারুননাজাত হিফ্জুল কোরআন মাদ্রাসায়" কোরআনের পাখিদের জন্য ৩০ পিস পবিত্র কোরআন শরীফ উপহার দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ) সকালে "চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কার্যালয় সিটি প্লাজা মার্কেট (২য় তলা) মেইন রোড, চৌগাছা বাজার, যশোর, সংগঠনের নিবেদিতপ্রাণ সদস্যগন উপস্থিত থেকে এই কার্যক্রম সম্পন্ন করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিঙ্গাপুর প্রবাসী জনাব মোঃ বখতিয়ার হোসেনের আহ্বানে, এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মোঃ শাহিন কবির, হাফেজ মাওঃ মোঃ- আব্দুল মান্নান এ ছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওঃ সাইফুজ্জামান পারভেজ, হাফেজ মাওঃ কাজী ইমামুল ইসলাম উপস্থিত ছিলেন। "বিপন্ন মানবতায় প্রবাসীর জয়" এই স্লোগানকে সামনে রেখে, সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। তারা বলেন, দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়ে আমাদের পথচলা।

এ জাতীয় আরো খবর