রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

'জনকে দলীয় মনোনয়ন দেওয়ায় বরগুনা-২ আসনে বাংলাদেশ কংগ্রেসের একজনের মনোনয়নপত্র বাতিল

  • এম আর অভি,
  • ২০২৩-১২-০৩ ২০:১৭:২৮

বরগুনা প্রতিনিধি: (পাথরঘাটা, বামনা, বেতাগী) বরগুনা -২ আসনে দু'জনকে বরগুনা-২ একই আসনে দলীয় মনোনয়ন দেওয়ায় বাংলাদেশ কংগ্রেসের দলীয় মনোনয়ন প্রাপ্ত  আব্দুর রাজ্জাক নামের এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও বরগুনার জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলাম।  নির্বাচন তফসিল ঘোষণার পর নিয়ম অনুযায়ী রোববার  ( ৩ ডিসেম্বর)  দুপুর ১২ টায় বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র বাছাই কালে তার প্রার্থীতা বাতিল করা হয়েছে । পাশাপাশি বাংলাদেশ  কংগ্রেস মনোনীত অপর এক প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমানের প্রার্থীতা বাছাইতে বৈধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য  (পাথরঘাটা, বামনা, বেতাগী) নিয়ে গঠিত বরগুনা -২ আসনে প্রার্থী তফসিল ঘোষণার পর ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। পরে নির্বাচন তফসিল ঘোষণার পর নিয়ম অনুযায়ী রোববার  ( ৩ ডিসেম্বর)  দুপুর ১২ টায় বরগুনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সম্মেলন কক্ষে মনোনয়ন পত্র বাছাই করা হয়। তৃণমূল বিএনপির প্রার্থী কামরুজ্জামান লিটনসহ ৮ প্রার্থীর প্রার্থীতা বাছাইতে বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক (বিএসপি), কামরুজ্জামান লিটন (তৃণমূল বিএনপি) ,মিজানুর রহমান( কংগ্রেস),  ডঃ আব্দুর রহমান (বিএনএম)  , শাহ মোঃ আবুল কালাম ( তরিকত ফেডারেশন), সুলতানা নাদিরা (আওয়ামী লীগ), মোহাম্মদ হানিফ শিকদার (জাকের পার্টি),  জাকির হোসেন (বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি)  ।

 


এ জাতীয় আরো খবর