সিলেটে জমি বিরোধের জের ধরে বাবার নেতৃত্বে ছেলের উপর হামলা
- সিলেট প্রতিনিধি
-
২০২১-০৬-০১ ০০:০৯:৩৩
- Print
সিলেটে শাহী ঈদগাহ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবার নেতৃত্বে ছেলের ওপর হামলা চালানো হয়েছে। এসময় ছেলেকে খুন করার উদ্দেশ্যে গুলি করা হয়।
মঙ্গলবার (১ জুন) সকাল সারে ৬ টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।
ছেলে আজহারুল ইসলাম মুমিনের অভিযোগে জানা যায় , সিলেটের শিল্পপতি নজরুল ইসলাম বাবুল ও তার ছেলে লন্ডন প্রবাসী ছেলের মধ্যে জমি দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে বিরোধ দেখা দেয়। মঙ্গলবার ভোরে নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ ঘুমন্ত অবস্থায় প্রবাসী আজহারুল ইসলাম মুমিনের ওপর হামলা চালায়। শরীরের বিভিন্ন জায়গায় লাঠি ও রড দিয়ে মুমিনকে খুন করা উদ্দেশ্য গুরুতর রক্তাক্ত করে জখম করা হয়।
হামলার সময় চিৎকার শুনে পথচারীরা তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজহারুল ইসলাম মুমিন আরো জানান, ঘটনার সূত্রপাত ঘটে লন্ডন থাকাকালীন সময়ে শহরে তার নিজ নামে ২৬ শতক জমি একটি প্রাইভেট ব্যাংকের কাছে বন্ধক রেখে ৫০ কোটি টাকা লোন নেন তার পিতা সিলেটের বিশিষ্ট শিল্পপতি নজরুল ইসলাম বাবুল। বিষয়টি প্রবাসে থাকাকালীন সময়ে মুমিন জানতে পারেন। তাই তিনি দেশে আসেন। দেশে আসার পর হোম কোয়ারেন্টিন থেকে বের হয়ে মুমিন গত ৭ই মার্চ সোমবার রাতে তাদের ফিজা অ্যান্ড কোং (প্রা.) লি. কোম্পানীতে গিয়ে তার বাবার কাছে জানতে চান, তাকে না জানিয়ে কেন তার মালিকানাধীন জায়গা ব্যাংকে বন্ধক দিয়ে এত টাকা লোন নেন? প্রবাসে থাকাকালীন সময়ে কেনো তার স্বাক্ষর জাল করে ব্যাংকের সাথে প্রতারণার করে এতো টাকা নিলেন? আর এতে করেই পিতার সাথে পুত্রের বিবাদের সৃষ্টি হয় বলে গনমাধ্যমকে জানান সিলেটের শিল্পপতি নজরুল ইসলাম বাবুলের ছেলে আজহারুল ইসলাম।