শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬

সিলেটে প্রতিবন্ধী কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

  • সিলেট প্রতিনিধি
  • ২০২১-০৫-৩১ ১৩:১৩:২২
সিলেট নগরীতে প্রতিবন্ধী কাজের মেয়েকে ধর্ষনের অভিযোগে বুরহান উদ্দিন( ৪২ )নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পাটানঠুলা পার্কভিউ আবাসিক এলাকার ১৩০ নম্বর বাসার আনোয়ার মিয়ার ছেলে। সোমবার (৩১ মে) বিকেল ৪টার দিকে নগরীর পাটানঠুলার পার্কভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার ওসি (তদন্ত) মামুন বলেন, বুরহান উদ্দিন প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের মামলায় আসামী ছিলেন। তাকে সোমবার বিকেলে গ্রেফতার করা হয়েছে। । আগামী মঙ্গলবার (১ জুন) আদালতে তোলা হবে। ভুক্তভোগী যুবতীর পারিবারিক সূত্র জানা যায়, কয়েক মাস আগে বুরহানের পরিবারে ২৮ বছরের এ প্রতিবন্ধী নারীকে গৃহস্থালির কাজের জন্য নিয়োগ দেয়া হয়। পরে মেয়েটি গর্ভবতী হলে বুরহানের স্ত্রী মেয়েটিকে গর্ভপাতের জন্য খরচ দিবে বলেন। পরে বিষয়টি জানাজানি হলে মেয়েটির পরিবার থানায় মৌখিক অভিযোগ দেন। থানায় অভিযোগের খবর পেয়ে পালিয়ে যান বুরহান। তবে সোমবার বিকেলে তাকে পার্কভিউ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয় জালালাবাদ থানা পুলিশ।

এ জাতীয় আরো খবর