বরগুনা প্রতিনিধি: রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা-১ আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)'র মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান (অভি)।
(৩০ নভেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় (বরগুনা -আমতলী-তালতলী ) বরগুনা -১ আসনে এনপিপি'র মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান (অভি) তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলামের নিকট মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দলীয় নেতা মাহবুবুর রহমান খোকা, শাহীন মিয়া, মজিবুর রহমান, দেলোয়ার হোসেন, ইমরান হোসেন, সৈয়দ রাসেল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।