মনোনয়নপত্র জমা দিলেন বরগুনার এনপিপি মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান

  • এম আর অভি,
  • ২০২৩-১১-৩০ ২৩:০০:০৩
image

বরগুনা প্রতিনিধি:  রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট  দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা-১  আসনের মনোনয়ন পত্র জমা দিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)'র  মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান (অভি)।
(৩০ নভেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় (বরগুনা -আমতলী-তালতলী ) বরগুনা -১ আসনে এনপিপি'র মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান (অভি) তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাঃ রফিকুল ইসলামের নিকট মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দলীয় নেতা মাহবুবুর রহমান খোকা, শাহীন মিয়া, মজিবুর রহমান, দেলোয়ার হোসেন, ইমরান হোসেন, সৈয়দ রাসেল সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।