কোম্পানীগঞ্জ প্রতিনিধি
শিক্ষক অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৩ নং চরহাজারী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ বায়তুল মামুন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টার সময় বায়তুল মামুন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বায়তুল মামুন জামে মসজিদ কমিটির সভাপতি মাহবুল হক সর্দ্দারের সভাপতিত্বে ও বায়তুল মামুন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জেড এম মহি উদ্দিন সোহাগ।
উপস্থিত ছিলেন বায়তুল মামুন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মাঈন উদ্দিন আহম্মেদ বাবু,বায়তুল মামুন জামে মসজিদের ইমাম হাফেজ জিয়াউল হক,নতুন বাজার মহিলা মাদ্রাসার মুহতারাম হাফেজ একরামুল হক,বায়তুল মামুন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, বায়তুল মামুন জামে মসজিদ কমিটির সহ-সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক শাফায়েত হোসেন জীবন,যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস লিটন, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল মিয়া,সহ-সভাপতি ইউছুফ মিয়া,বায়তুল মামুন জামে মসজিদ কমিটির সদস্য সমীর হাসান সেলিম,বায়তুল মামুন নুরানী ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক সাহাব উদ্দিন, মো: ইউছুফ সবুজ,জসিম উদ্দিন, সমাজ সেবক সিরাজ পান্না, আবদুর রউফ।