সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন গর্ভবতীদের আস্থার স্থান! ১ মাসে ২৪৪ টি নরমাল ডেলিভারি!

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৩-১১-০৭ ২২:৩১:১৩

মহেশখালী কক্সবাজার প্রতিনিধি ০৭ নভেম্বর ২০২৩
দ্বীপ উপজেলা মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে এখন গর্ভবতী মায়েদের আস্থার স্থান ১ মাসে ২৪৪ টি নরমাল ডেলিভারি করে সু-নামের সহিত   সফলতা অর্জন করেছে।
নরমাল ডেলিভারি ও অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের জন্য দ্বীপ উপজেলা  মহেশখালী   স্বাস্থ্য কমপ্লেক্স এখন অঞ্চলের গর্ভবতী মায়েদের আস্থা ও বিশ্বাসে স্থানে পরিণত হয়েছে। 
গত ০১ অক্টোবর থেকে  ৩১ অক্টোবর ২০২৩ ইংরেজি  পর্যন্ত ১ মাসে ২৪৪ টি নরমাল ডেলিভারি এবং ৫০টি প্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকের জন্ম হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ সহ, সিভিল সার্জন কক্সবাজার ডাঃ বিপাশ খীসা'র নির্দেশনায় ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হকের সার্বিক তত্ত্বাবধানে ও সম্মিলিত প্রচেষ্টায়, মহেশখালী হাসপাতাল কক্সবাজার জেলায় দিন দিন ডেলিভারি সেবায় আলো ছড়াচ্ছে।
এ অর্জনের জন্য উপজেলা এবং মাঠপর্যায় পর্যন্ত টিম ওয়ার্ক, কাউন্সেলিং এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করা এবং মাসিক সমন্বয় সভায় প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত তাগিদ প্রদান করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হক বলেন-
সিভিল সার্জন কক্সবাজার ডাঃ বিপাশ খীসা'র নির্দেশনায় মহেশখালীর গর্ভবতী মায়েদের দুর্ভোগ লাঘব করতে মাঠপর্যায় পর্যন্ত টিম ওয়ার্ক, কাউন্সেলিং এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করা এবং মাসিক সমন্বয় সভায় প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করার জন্য প্রতিনিয়ত তাগিদের সফলতা।
আশা করি আগামীতে আমাদের মাঠপর্যায় পর্যন্ত টিম ওয়ার্ক, কাউন্সেলিং এর মাধ্যমে জনসচেতনতায় প্রাতিষ্ঠানিক ডেলিভারি আরো বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী। 

 


এ জাতীয় আরো খবর