সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

মো শা হে দ চৌ ধু রী

  • ঘুমাও প্রিয়
  • ২০২৬-০৯-২১ ১২:২৫:০৬

স্বপ্ন সুখে ঘুমাও প্রিয় রাত নেমেছে ধীরে
হাজার তারার পথ পেরিয়ে তোমার সুখের নীড়ে।।
নিঝুম রাতে ঘুমের ঘোরে স্বপনপুরে গেলে
দেখবে তুমি হাজার জোনাক চাঁদের আলোয় খেলে।
আমি তখন পাখি হবো পদ্মা নদীর তীরে।।
ঘুমকাতুরে মুখটি যখন দেখবো চেয়ে চেয়ে
গড়াবে যে অশ্রুধারা চক্ষু দুটি বেয়ে।
আমার যত কাব্য ও গান রইবে তোমায় ঘিরে।।
এমন করে আয়েশ ভরে ঘুমে যদি থাকো,
গুনগুনিয়ে গান শোনাবো, তোমায় ডাকবো নাকো।
হয়তো তখন উঠবে জেগে পাখপাখালির ভিড়ে।।

 


এ জাতীয় আরো খবর