সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

পাইকগাছায় বেপরোয়া নসিমন-করিমন,ট্রলি

  • এইচ,এম,শফিউল ইসলাম
  • ২০২৩-১১-০৭ ২০:৫৪:২১
,কপিলমুনি (খুলনা) সংবাদদাত খুলনার পাইকগাছার সড়ক পথে কোন ভাবেই যন্ত্রচালিত যান নসিমন করিমন ট্রলির বেপরোয়া গতি রোখা যাচ্ছে না। ট্রাফিক আইনকে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে কালো ধোঁয়া ছেড়ে প্রচন্ডগতিতে যত্রতত্র দাপিয়ে বেড়াচ্ছে সড়ক পথে। কিশোর আর অদক্ষ চালকদের বেপরোয়াভাবে চালানোর ফলে প্রতিদিন তাদের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে বহু পথচারী। অকাল মৃত্যু সহ অসংখ্য মানুষ পঙ্গত্ব বরণ করছে প্রতিনিয়ত। এ ঘটনা হরমেশা ঘটলেও দেখার কেহ নেই। বরং রাস্তায় চলাচলের সময় নসিমন করিমন ট্রলি চালদের অন্যায়ের প্রতিবাদ করলে উল্টো তাদের শাসানী খেতে হয়। কোন কোন ক্ষেত্রে চালকরা দল বেঁধে প্রতিবাদকারীকে লাি ত করে। এ ব্যপারে নসিমন চালক মোঃ রুহুল আমিন,আকরামরা বলেন দুইচারজন ভুল ভাবে বেপরোয়া চালায় সে ক্ষেত্রে সবাই দায়ী হতে পারে না। দুর্ঘটনার ব্যপারে সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই পাইকগাছা শাখার সহ সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ বলেন যাত্রী বাহন সহ পাইকগাছা উপজেলার প্রতিটা রাস্তায় অদক্ষ মালবাহী নসিমন করিমন,বালি বোঝাই ট্রলি চালকরা মনে করে রাস্তা তাদের জন্য। কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওসার আলী জোয়াদ্দার বলেন সকালে স্কুল কলেজের সময় ট্রলিতে বালি ভর্তি করে তা উড়াতে উড়াতে যায় সাধারণ মানুষের চোখ মুখ বন্ধ করে দাড়াতে হয়। পাইকগাছার পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন বিভিন্ন কোম্পানী পরিবেশকদের নসিমন করিমন চালকরা বেশী জোরে চালায়,তারা সময় বাচাঁতে কোন নিয়ম মানতে চায় না। পাইকগাছা থানার অফিসার ইনচার্য (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন আমাদের দেশে একবার যা শুরু/চালু হয় তা আর বন্ধ হয় না। আমরা বন্ধ করতে চাইলেও চলে দেন দরবার নেতাদের ফোন, ফলে নাম বিহীন যন্ত্র দানব ছুটে চলে সকল রাস্তায়। তিনি আরও বলেন এ সকল গাড়ি বন্ধ করতে পরিত্রাণ পেতে চায় সামাজিক সচেতনতা।

এ জাতীয় আরো খবর