হেমন্তের সকালে শিশির হাসে,
কুয়াশা ভেজা দূর্বাঘাসে।
হেমন্তের মাঠ ভরা পাকা ধানে,
যেদিকেই চোখ যায় কাছে টানে।
শিউলি কামিনী হেমন্তের ফুল,
হিমেল হাওয়ায় রোজ করে দোল দোল।
কৃষান মাঠে ছুটে ধানের ঘ্রাণে,
হাসিমুখে কাটে ধান গানে গানে।
গোলাভরা নতুন ধানে হাসিখুশি সবে,
ঘরে ঘরে মেতে উঠে পিঠা উৎসবে।