শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৫ ককটেল ও দেড়কেজি গানপাওডার সহ দু’সহদোর গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-২৭ ২২:১৬:৪৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫টি ককটেল ও ১ কেজি ৫৫০ গ্রাম গানপাওডার সহ সহদোর দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে(২৭ নভেম্বর) অভিযান চালিয়ে ওই দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন  সদর উপজেলার বহরম গ্রামের দানেশ ঘোষের ছেলে মো.জুয়েল(৩০) এবং তাঁর ছোটভাই মো.নাইম (২৩)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সদর থানায়  দায়ের বিস্ফোরণ  ও মারামারির একটি মামলায় রাত ১০টার দিকে প্রথমে গ্রেপ্তার করা হয় ১৯ মামলার আসামী জুয়েলকে। এরপর জিজ্ঞাসাবাদে তাঁর দেয়া তথ্যে রাত দেড়টার দিকে রানীহাটী ইউনিয়নের জামতলা মোড় এলাকা থেকে উদ্ধার হয় ৫টি ককটেল ও ১ কেজি ৫৫০ গ্রাম গানপাওডার।  এছাড়া সহযোগিদের ব্যাপারে জুয়েলের দেয়া তথ্যে রাত সোয়া ২টার দিকে  সদর উপজেলার বারঘরিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় নাঈমকে।
শুক্রবার(২৭ নভেম্বর)  সন্ধ্যায় জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, ককটেল ও গানপাওডার উদ্ধারের ঘটনায় সদর থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে।  শুক্রবার আসামীদের আদালতে পাঠানো হয়েছে।   

 


এ জাতীয় আরো খবর