শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

ম হু য়া বি শ্বা স

  • স্বার্থ
  • ২০২৬-১১-২৭ ১৩:৪৩:১২

তোমার হয়ে বলবে না কেউ কথা 
যতই তুমি সবার জন্য করো । 
বিপদ যখন ধরবে তোমায় ঘিরে 
দেখবে সবাই ঢালের দিকেই জড়ো । 
জানতো সবাই  তুমিই ছিলে ঠিক 
মনে মনে সাপোর্ট ছিলো সবার । 
কিন্তু তুমি ভুল করোনি মোটেই 
থাকবে না কেউ এমন কথা বলার । 
বার বার তাই ভুলেরাই যায় জিতে 
বার বার তুমি সত্যের কাছে হারো । 
কারন আমরা সুবিধাভোগীর দল 
আমাদের কাছে নিজের স্বার্থ বড়ো ।
          
 


এ জাতীয় আরো খবর