বুধবার, নভেম্বর ২৫, ২০২৬

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৮৪ বোতল বিদেশি মদ জব্দ

  • মোহাম্মদ হোসাইন:
  • ২০২৬-১১-২৪ ২২:৫৬:৩৭

চট্টগ্রামের পতেঙ্গা সী-বিচ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮৪ বোতল বিদেশি মদ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৮ হাজার টাকা।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এ বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় পতেঙ্গা সী-বিচ সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত বিদেশি মদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদক পাচার ও কারবার নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. শাহাদাত হোসেন নাঈম।


এ জাতীয় আরো খবর