মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে ভূমিকম্পের ঝাঁকুনি,উৎপত্তিস্থল নেপালে

  • পঞ্চগড় প্রতিনিধি :
  • ২০২৬-১১-২৪ ০৯:৪৩:৫৩

সকাল ৭টা ৩২ মিনিটে অনুভূত কম্পন,প্রাথমিক তথ্য অনুযায়ী মাত্রা ৫.৪
পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মঙ্গলবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৭টা ৩২ মিনিটের দিকে কয়েক সেকেন্ড স্থায়ী এ কম্পনে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
ভূমিকম্প অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে এ নিয়ে পোস্ট করেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেমের প্রাথমিক তথ্যে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি। পঞ্চগড় থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ১৬৪ দশমিক ৩ কিলোমিটার বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,ভূমিকম্পের বিস্তারিত তথ্য আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়ার পর এর মাত্রা,উৎপত্তিস্থল ও অন্যান্য তথ্য নিশ্চিতভাবে জানানো সম্ভব হবে।

পঞ্চগড়ে ভূমিকম্প, নেপালে ভূমিকম্প, ভূমিকম্পের মাত্রা


এ জাতীয় আরো খবর