রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ১৬৪ বস্তা সারবোঝাই দুটি ট্রলি জব্দ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১০-১৭ ২১:২২:২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৪ বস্তা সারবোঝাই দুটি ট্রাক্টর-ট্রলি জব্দ করেছে কৃষি বিভাগ। জানা গেছে, শনিবার (১৭অক্টোবর)  দুপুর সোয়া ১টার দিকে শ্যামপুর  ইউনিয়নের গোপালনগর ও এবং ওমরপুর নামক স্থান থেকে সার বোঝাই গাড়ি দুটি  আটক করে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নির্দেশে উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া  গাড়ি দুটি জব্দ করে শ্যামপুর ইউপি কার্যালয়ে নিয়ে যান। সেখানে গাড়ি থেকে সার নামিয়ে ইউপি ভবনের একটি ঘরে রাখা হয়। পরে সন্ধ্যায় উপজেলা প্রশাসনের নির্দেশনায় সারগুলো  উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়।
শ্যামপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, শনিবার দুপুরে জব্দ সারগুলো নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সাহাপাড়া এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল মর্মে জানা গেছে। পথিমধ্যে গাড়ি খারাপ হলে স্থানীয়রা সারবোঝাই সন্দেহজনক গাড়িগুলো আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেয়। এ সময় চালকরা পালিয়ে যান।
চেয়ারম্যান আরও বলেন,নিয়ামতপুর  এলাকায় সারের চাহিদা কম।  অপরদিকে সাহাপাড়া এলাকায় তীব্র সার সংকট রয়েছে। পরে সাহাপাড়ার যে ব্যবসায়ীরা  সার কিনে নিয়ে আসছিল তাঁরা শ্যামপুরে আসলেও কোন ক্রয় রশিদ বা  কাগজপত্র দেখাতে পারেন নি।
ইউএনও মাজহারুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দ সারগুলো নায্যমূল্যে কৃষকদের মাঝে বিক্রির ব্যবস্থা করা হবে। 


এ জাতীয় আরো খবর