রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

কোম্পানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৬-১০-১৭ ২১:২৬:১৯

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট বাজারে জনসাধারণের চলাচলের ওয়াকওয়ে হকারদের দখল থেকে উদ্ধার অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সৈয়দ শাহ নেওয়াজ অপু।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বসুরহাট বাজারে জনসাধারণের চলাচলের জন্য তৈরিকৃত ওয়াকওয়ে হকার, বিভিন্ন গাড়ী ও দোকানিরা দখল করার ফলে জনসাধারনের যাতায়াত কঠিন হয়ে গিয়েছিল। তাই ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ১২ টি ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করে এবং রাস্তার অংশ থেকে দোকান গুলো সরিয়ে দেয়া হয়।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাহ নেওয়াজ অপু বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 


এ জাতীয় আরো খবর