চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিজিবির প্রশিক্ষণ
- জাকির হোসেন পিংকু
-
২০২৬-০৯-০৬ ২৩:৪৪:৩৪
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সীমান্তে বিজিবি’র উদ্যোগে বিশেষ করে বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে ৬ সপ্তাহের ইলেকট্রিকাল এন্ড হাউস ওয়্যারিং প্রশিক্ষণ কর্মসূচী উদ্ধোধন করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে কর্মসূচীর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন(৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
উদ্বোধণী অনুষ্ঠানে অধিনায়ক বলেন, সপ্তাহে ৩দিন করে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তের বেকার যুবকরা প্রয়োজনীয় কারগিরি দক্ষতা অর্জন করবে। তাঁরা স্বাবলম্বী হবার সূযোগ পাবে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ পরিচালনা করতে পারবে। ভবিষ্যতেও সীমান্তবাসী এসব যুবকদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা ও এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ অব্যহত থাকবে। তিনি বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশপাশি সীমান্তেবাসীদের জীবনমান উন্নয়নে অব্যহতভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ব্যাটালিয়নের সহকারাী পরিচালক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম,সদর থানার পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে চরবাগডাঙ্গা সীমান্তের বিভিন্ন গ্রামের ৩৫ জন যুবক অংশ গ্রহণ করছে।