শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

নি র ঞ্জ ন চ ন্দ্র সূ ত্র ধ র

  • লোভ
  • ২০২৬-০৯-০৪ ১৩:৪৯:২৩

লোভ যখন বাসা বাঁধে মনে
মানুষ করে পাপ,
কথায় কাজে মিল নেই যাদের
নেই তাদের অনুতাপ।
বছরের পর বছর করলি প্রেম
সব কিছু বুঝে,
বেঁচে আছি না মরে গেছি
করিসনি ফোন খুঁজে।
মা-বাবা,ভাই-বোনের চেয়েও
বলেছিস ভালোবাসিস আমায়,
পত্র পড়ে চোখের জল ঝরে
নিলাম বুকে তোমায়।
প্রেম করলি না মজা করলি
দিয়ে আমায় প্রতিশ্রুতি,
দিন আসে না রাত আসে
নেই জীবনের গতি।


এ জাতীয় আরো খবর