মাথা গোঁজার ঠাঁই নেই যাদের
কেউ ফিরে তাকায় না তাদের দিকে,
চাপা পড়েছে মানবিকতা বিত্তবৈভবের তলে।
পথশিশুরা সারাদিন শ্রমে ব্যস্ত,
পান থকে চুন খসলেই চলে অমানুষিক নির্যাতন।
প্রতিবাদ করার কেউ নেই
ক্ষুধার জ্বালায় মুখ বন্ধ তাদের,
দিনশেষে খোলা আকাশের নিচে শুয়ে হয়তো
বিধাতার দরবারে নালিশ জানায়,
যেখানে নির্ভয়ে অকপটে বলা যায় সব কথা।
মূল্যবান ধাতুতে মোড়ানো উচ্চবিত্তের বিবেক
সুমতি পারে না কোনো কাজ করতে সততার সাথে।
লুকোচুরি খেলায় মেতে আছে ওরা,
নিলর্জ্জের আস্তরণে ঢাকা চোখ,
হারিয়ে ফেলেছে মনুষ্যত্ব, বোধশক্তি বিলুপ্ত ----
রঙিন চশমায় যা দেখে সবই রঙিন।
কে পারবে উদ্ধার করতে এই মানবতা ?
মিথ্যের বেসাতিতে সত্য নীরব।