শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আনন্দ-উৎসবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৬-০৯-০৪ ২১:০৬:৫২
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে আনন্দ,উদ্দীপনা,উৎসব ও ধর্মীয় ভাবগার্ম্ভীযের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার (৪আগষ্ট) সকালে জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের চরজোতপ্রতাপ দূর্গমাতা ঠাকুরানী মন্দিরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল শ্যাম কিশোর দাস গোস্বামী। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার। বক্তব্য দেন, জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি ডাবলু কুমার ঘোষ, সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, উদযাপন পরিষদ সম্পাদক নারু গোপাল পাল, সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন,জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সম্পাদক দিলীপ রায়, হিন্দু কল্যাণ ঐক্য ফ্রন্ট আহব্বায়ক মহন্ত হালদার,পুজা উদযাপন ফ্রন্ট সদস্য সচিব তরুন সাহা প্রমুখ। বক্তরা বলেন, অধর্ম ও অশুভ শক্তির বিনাশ এবং সত্য,ন্যয় ও মানবতা প্রতিষ্ঠার বার্তা নিয়ে শ্রীকৃষ্ণের আভির্ভাব। কাজেই জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয় বরং শান্তি ও সম্প্রীতির বার্তা বহন করে। সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে রাধা-কৃষ্ণ সহ বিভিন্ন সাজে সজ্জিত হয়ে ভক্তরা অংশ নেন। শোভাযাত্রাটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। দুপুরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থণা অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরো খবর