বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬

ই লা ই য়া ছ মি ন

  • বিধান
  • ২০২৬-০৯-০১ ১৯:১৮:১৩

পাপের পেয়ালা পূর্ণ হলো
অধর্ম কর্মের বীজ ফলে,
ধর্মের রূপ মানবতা আজ
বন্দী স্বার্থ শীকলে।

মানুষের তৈরি তন্ত্রের বিধান 
কি করে বলো নিখুঁত হয়,
যিনি স্রষ্টা ন্যায়ের ধারক
শান্তি তাহার বিধানে রয়।

সৃষ্টি যাহার হুকুম তাহার 
মানলে হে মুসলমান, 
মোমেন যারা এক জাতি হবে
সেই নেতা হবে আদর্শবান।

কতশত দল, মত আর পথ
তৈরি করেছো যারা,
দুনিয়ার মোহে পথ হারিয়ে 
দিশেহারা হবে তারা।

জান্নাতে যাওয়ার পথ একটাই
এই দুনিয়ায় তওহীদ
আল্লাহর বিধান প্রতিষ্ঠায়।


এ জাতীয় আরো খবর