মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬

পাইকগাছায় অবাধ্য মেয়েকে পিতার ত্যাজ্য ঘোষণা

  • শেখ নাদীর শাহ্,
  • ২০২৬-০৮-৩১ ২০:৪৩:৩৯

পাইকগাছা প্রতিনিধি:
পাইকগাছা উপজেলার কপিলমুনিতে অবাধ্য, উচ্ছৃঙ্খল, নির্লজ্জ, সামাজিক রীতিনীতি ও ধর্মীয় অনুশাসন অমান্য করে অশালীন-অনৈতিক জীবন-যাপন করায় নিজ মেয়েকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক পিতা।
উপজেলার কপিলমুনির রেজাকপুর গ্রামের মো: নূর ইসলাম খাঁন এর ছেলে মো: মহাসীন খাঁন তার মেয়ে ইসরাত জাহান মুন্নিকে ৩০ আগস্ট রবিবার পাইকগাছা অফিস অব দি নোটারী পাবলিক এর এফিডেভিটের মাধ্যমে এই ত্যাজ্য কন্যার ঘোষণা করেন। যার রেজি: নং-২৮১, তাং ৩০/৮/২৬ ইং।
এফিডেভিট ঘোষণা পত্রে তিনি উল্লেখ করেন, নিজ মেয়ে ইসরাত জাহান মুন্নিকে ইতোপূর্বে বহুবার নিষেধ ও নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যার্থ হওয়ায় পরিবারের মান সম্মান রক্ষায় তিনি এ চরম সিদ্ধান্তে পৌছেছেন।
ঘোষণাপত্রে তিনি আরোও উল্লেখ করেন যে, ভবিষ্যতে তিনি কখনও ইসরাতকে কন্যা বলে স্বীকার করবেননা। সেও তাকে পিতা বলে দাবি করতে পারবেনা। আজ হতে ইসরাত জাহান মুন্নি তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তির কোন প্রকার দাবি করিতে পারিবেনা। এমনকি তার মৃত্যুর পরও সে বা তার স্থলাভিষিক্ত কোন ব্যাক্তি বা প্রতিনিধি কোন অজুহাতে তার কোন স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওয়ারেশ দাবী করিতে পারিবেনা। করিলেও তা সর্ব আদালতে অগ্রাহ্য ও বাতিল বলে গণ্য হবে এবং অত্র ঘোষণাপত্র বলবৎ ও বহাল থকবে।
এমনকি তিনি তার জীবদ্দশায় কখনও তার মুখদর্শন ও বাক্যালাপ করিবেননা। সে তার ত্যাজ্য ঘোষণাপত্র অমান্য করে জোরজবরানে তার বাড়ীতে প্রবেশ করে কারোর জানমালের কোন প্রকার ক্ষতি সাধন বা সম্পত্তি দখলের চেষ্টা করলে তা আইনত আমলে আসবে এবং উক্ত অপরাধমূলক কর্মকান্ডের জন্য সে দায়ী ও দন্ডনীয় হবে।
সর্বশেষ ঘোষণাপত্র মোতাবেক ইসরাতজাহান মুন্নি তার কন্যা নয়, সুতরাং সে যদি কোন অপরাধমূলক কাজে জড়িত হইয়া পড়ে তার জন্য তিনি বা তার পরিবারের কোন সদস্য দায়ভার বহন করবেননা।

 


এ জাতীয় আরো খবর