শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে অটোরিক্সার সাথে মোটারসাইকেল আরোহি শিক্ষার্থী নিহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-০৮-২৮ ০৮:৫৪:৩৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অটোরিক্সার সাথে সংঘর্ষে  সারিউল ইসলাম শিমুল (২০) নামে মোটরসাইকেল আরোহি  এক তরুনের মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য ও  মরা পাগলা গ্রামের বাসিন্দা  আনারুল ইসলামের ছেলে এবং সুন্দরপুর বিএম কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।  
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার(২৭ আগষ্ট) সকাল ৯টার দিকে  বাড়ি থেকে নতুন মহানন্দা সেতু দিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত ছোট ভাইকে রক্ত দিতে আসছিলেন শিমুল। এ সময়  সেতুর উপরই অটোরিক্সার সাথে সংঘর্ষে ঘটনাস্থলে আহত হন শিমুল। তাঁকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে শিমুল মারা যান।
সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) একরামুল হোসাইন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে  আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃুত্য মামলা হয়েছে।

 


এ জাতীয় আরো খবর